শিরোনাম
icon বিআইএ নির্বাচন নিয়ে ধোঁয়াশা, আপত্তি সদস্যদের icon আরও কিছু ছোট হেডলাইন: 1\. ভালো কোম্পানি আনতে আইপিও বিধিমালা সংস্কার 2\. আইপিও বিধিমালায় বড় পরিবর্তন আসছে 3\. ভালো কোম্পানি তালিকাভুক্তিতে বিএসইসির উদ্যোগ 4\. আইপিও নীতিমালা ঢেলে সাজাচ্ছে বিএসইসি 5\. শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে নতুন উদ্যোগ 6\. আইপিও বিধিমালা সহজ করছে বিএসইসি 7\. ভালো কোম্পানি আনতে আইপিওতে সংস্কার 8\. আইপিও বিধিমালা পরিবর্তনের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের icon লেনদেনের শীর্ষে বেক্সিমকো icon দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং icon দর পতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম icon সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা icon হামের উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু icon ডলার বিক্রিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা icon ন্যাশনাল ব্যাংকে কোম্পানি সেক্রেটারি নিয়োগ icon সূচকের পতনে কমেছে লেনদেন icon ভ্যাট ফাঁকির অভিযোগে নজরদারিতে ৭ হাজার রেস্তোরাঁ icon ৪ কোম্পানির রোববার লেনদেন চালু icon সাফকোর শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তি স্বাক্ষরিত icon বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান জাকির, ভাইস চেয়ারম্যান আজিজ icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon এবার সিনেমায় গাইবেন বুবলী icon ৮ শহরের উন্নয়নে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি icon সাবেক উপ-প্রেস সচিব ও ডিসি পুলিশের হেফাজতে icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন icon জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সম্মেলন শুক্রবার icon আবারও মজুরি বোর্ডের সভা ডাক icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার
down of head

তুরস্কে বিদেশি বিনিয়োগের আহ্বান এরদোগানের

তুরস্কে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে বিদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দেশটির মুদ্রা লিরার দরপতনের মধ্যে মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট এই আহ্বান জানালেন। খবর ডেইলি সাবাহর।

রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, তুরস্কে বিদেশি উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের এখনই সময়। যারাই দীর্ঘমেয়াদে আঙ্কারায় বিনিয়োগ করেছেন, তারা সবসময়ই লাভবান হয়েছেন, এখনও তারা লাভবান হচ্ছেন।

প্রতি মাসেই তুরস্ক চলতি অ্যাকাউন্টের যে ঘাটতি আছে, সেটি কমিয়ে আনছে তুরস্ক। এর ফলে আগামী বছরের মধ্যে চলতি হিসাবের ঘাটতি পূরণ হয়ে উদ্বৃত্ত হবে বলে আশা প্রকাশ করেন এরদোগান।

আগামী বছরের মধ্যে তুরস্কের অর্থনীতির ১০ শতাংশ প্রবৃদ্ধি ঘটবে বলে আশাবাদী দেশটির প্রেসিডেন্ট। মঙ্গলবার সকালেই তুরস্ক ঘোষণা করে যে, ২০২১ অর্থবছরের ৯ মাসে অর্থনীতিতে ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে।

এরদোগান বলেন, এ মুহূর্তে তুরস্ক লভ্যাংশ কমিয়ে দিয়েছে। মুদ্রাস্ফীতি শিগগিরই কমে আসবে বলে আশা দেশটির প্রেসিডেন্টের।

প্রসঙ্গত ডলারের তুলনায় তুরস্কের মুদ্রা লিরার দাম আরও পড়ে যাওয়ায় দেশটিতে জিনিসপত্রের দাম লাফিয়ে বাড়ছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, প্রেসিডেন্টের কাছে দায়বদ্ধ একটি নিরীক্ষা সংস্থা স্টেট সুপারভাইজরি কাউন্সিলকে বিশেষ নির্দেশনা দিয়েছেন এরদোগান।

বিদেশি মুদ্রা বিপুল পরিমাণে কারা কিনেছেন, তা চিহ্নিত করতে এবং কোনো কারসাজি হয়েছে কিনা তা নিশ্চিত হতে বলেছেন তিনি।

গত বছর অক্টোবর মাসের তুলনায় তুরস্কে মুদ্রাস্ফীতি বেড়েছে ২০ শতাংশ। যদিও নিরপেক্ষ মুদ্রাস্ফীতি রিসার্চ গ্রুপের মতে, আগের তুলনায় মুদ্রাস্ফীতি প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

 

সম্পর্কিত খবর