শিরোনাম
icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম
down of head

ঢাকায় বিষ ঢালছে ভয়াবহ বায়ুদূষণ

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম। ধুলার কারণে এই দূষণের মাত্রা এখন আরও ভয়াবহ।

রাজধানী ঢাকার বায়ুদূষণ বন্ধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। ঢাকার বায়ু দূষণমাত্রা কত এবং বায়ু দূষণমাত্রা কমানোর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে তা জরুরি ভিত্তিতে নির্ণয় করে সময়োপযোগী কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানান তারা।

শনিবার জাতীয় জাদুঘরের সামনে ‘নগরে বিষ ঢালছে বায়ুদূষণ; বায়ুদূষণ বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ কর’ স্লোগানে আয়োজিত মানববন্ধন থেকে এমন দাবি জানায় সংগঠনগুলো।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), পরিবেশ আন্দোলন মঞ্চসহ সমমনা সংগঠনগুলো যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, মাত্রাতিরিক্ত ইটভাটা, যানবাহন, নির্মাণকাজ ও কলকারখানার ধোঁয়ার কারণে ঢাকা শহরের প্রায় দেড় কোটি মানুষ আসলে এক অবিশ্বাস্য বিষাক্ত গ্যাসের মাঝে বাস করছে।

এক গবেষণায় দেখা গেছে, ঢাকার বাতাসে দূষণের মাত্রা গত ১০ বছরে ৮৬ শতাংশ বেড়েছে। জনসংখ্যা দিয়ে বায়ুদূষণ বিবেচনা করলে সারা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত বায়ুর দেশ হচ্ছে বাংলাদেশ।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে এবং নাসফ-এর সাধারণ সম্পাদক তৈয়ব আলীর সঞ্চালনায় মানববন্ধনে পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান, নাসফের সম্পাদক ওমর ফারুক, পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সার্বক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের সাম্প্রতিক তালিকায় দূষিত বায়ুর শহরের তালিকায় অন্তত দুদিন শীর্ষে ছিল ঢাকা। এ সময় ঢাকার বায়ুর মান মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক পর্যায়ে পৌঁছে।

সম্পর্কিত খবর