শিরোনাম
icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর
down of head

ডিএসইর পরিচালক পদে লড়বেন শরীফ আনোয়ার ও লালী

এ বছরের ২৬ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের একটি শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বিরতি ছাড়াই বেলা ৩টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পরিচালক পদের জন্য লড়ছেন মোহাম্মদ শহীদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার প্রতিনিধি শরীফ আনোয়ার হোসেন ও রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের শেয়ারহোল্ডার প্রতিনিধি আহমদ রশিদ লালী।

ডিএসই সূত্রে জানা গেছে, পরিচালক পদে নির্বাচন পরিচালনার জন্য এ বছরের ১৭ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন ডিএসইর শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও হারুনুর রশিদ।

নির্বাচন কমিশন একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য গত ২৪ নভেম্বর তফসিল ঘোষণা করে। নির্বাচনী তফসিল অনুসারে ৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ১৫ ডিসেম্বর। এ সময়ের মধ্যে শরীফ আনোয়ার হোসেন ও আহমদ রশিদ লালী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

 

সম্পর্কিত খবর