শিরোনাম
icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি
down of head

জিডিপিতে ৫০ শতাংশ অবদান রাখবে শেয়ারবাজার

জিডিপিতে শেয়ারবাজারের অবদান ৫০ শতাংশ করার জন্য বর্তমান কমিশন কাজ করে যাচ্ছে। জিডিপিতে মার্কেটের এমন বড় অবদান রাখার জন্য মার্কেটের যেসব পিলার শক্তিশালি করা দরকার তাই করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ও সাবেক সচিব মো. আব্দুল হামিদ।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে “Market Malpractice & Investor’s Awareness” অনুষ্ঠান আয়াজন করে সেন্ট্রাল ডিপোজিটোরি বাংলাদেশ (সিডিবিএল)। এই অনলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির এই কমিশনার এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিবিএল এর চেয়ারম্যান শেখ কবির হোসাইন।

বিএসইসির কমিশনার বলেন, আগামী ২০২-২০২৫ সালের মধ্যে বাংলাদেশের শেয়ারবাজার জিডিপিতে ৫০ শতাংশ অবদান রাখবে। এর জন্য মার্কেটের যা যা পরিবর্তন করে শক্তিশালি করতে হয় তাই করা হবে। এর জন্য মার্কেটের সকল সংশ্লিষ্টদের সহযোগিতা চান তিনি।

তিনি বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন। এটাকে বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে।

আব্দুল হামিদ বলেন, মার্কেটের মঙ্গলের জন্য, বিনিয়োগকারীদের মঙ্গলের জন্য বিএসইসি ইত্যেমধ্যে অনেক সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে বাজারের প্রয়োজনে, বাজারকে ভালো করার জন্য আরও বলিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে। এর জন্য মার্কেটের সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্বাহী পরিচালক এবং মুখপাত্র (চলতি দায়িত্ব) মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিডিবিএল এর এমডি শুভ্র কান্তি চৌধুরী এবং আইডিএলসি ইনভেস্টম্যান্টের এমডি মো. মনিরুজ্জামান প্রমুখ।

সম্পর্কিত খবর