শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

চট্টগ্রামে ভয়াবহ আগুন

চট্টগ্রাম নগরের হালিশহরের আটিলারি গোডাউন বাজারে একটি বিপণিকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে।মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আটিলারি গোডাউন বাজারে ওই বিপণিকেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের আটটি গাড়ির আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে আটিলারি গোডাউন বাজারে ওই বিপণিকেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয়। আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের আটটি গাড়ির আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের ছয়টি ও বন্দর স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে একটি বিপণিকেন্দ্রের সেমিপাকা বেশ কিছু দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

 

সম্পর্কিত খবর