শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

‘গাড়ির কাগজ ঠিক করে ফেরা হলো না’

গাড়ির কাগজ ঠিক করে বাসায় ফেরার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. মানিক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় মানিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯ টায় মারা যান তিনি।

নিহতের শ্যালক আল-মামুন বলেন, নতুন একটি বাইক কিনেছিলেন মানিক। কাগজ ঠিক করে মিরপুর থেকে বাসায় ফেরার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মানিক গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তার মাথায় মারাত্মক আঘাত লাগে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত খবর