শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

প্রেম করে বিয়ে করায় দুই মেয়ে ও তাদের ৪ সন্তানকে পুড়িয়ে মারলেন বাবা!

 

এক মেয়ে অমতে বিয়ে করেছেন। তার ক্ষোভে দুই মেয়ে ও তাদের চার সন্তানকে পুড়িয়ে মেরেছেন এক বাবা। এমনটাই বলছে পাকিস্তানের পুলিশ। বাড়িয়ে আগুন লাগিয়ে তাদের মারা হয়। সোমবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ কর্মকর্তা আব্দুল মাজিদ রয়টার্সকে ফোনে জানিয়েছেন, পাকিস্তানের মোজাফফরগর জেলার একটি গ্রামে একই বাড়িতে বাস করতেন ওই দুই বোন ফৌজিয়া বিবি ও খুরশিদ মাই। সেখানেই তাদের বাবা মানজুর হোসাইন আগুন ধরিয়ে দেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, এতে মাই’র স্বামীও মারা যান।

গত ১৮ মাস আগে ফৌজিয়া বিবি তার বাবার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেন মেহবুব আহমদকে। তাদের এ বিয়েটি ছিল ভালোবাসার বিয়ে।

আর নিয়ে দুই পরিবারের দ্বন্দ্বের ফলেই এমন ঘটনা ঘটেছে, জানান ওই পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে পাশের গ্রামের বাসিন্দা তাদের বাবা মানজুর হোসাইনকে খোঁজা হচ্ছে।

ফৌজিয়া বিবির স্বামী মেহমুব আহমেদ পুলিশকে জানিয়েছেন, আগুন লাগানোর সময় তিনি বাড়িতে ছিলেন। কাজ শেষে ভোরে বাড়ি ফিরে তিনি আগুনের বিষয়টি জানতে পারেন।

মেহবুব জানান, আগুনে তার চার মাস বয়সী ছেলে মারা গেছে। সেই সাথে মারা গেছে খুরশিদ মাই’র ২, ৬ ও ১৩ বছর বয়সী তিন সন্তান।

পাকিস্তানের মানবাধিকার কমিশন বলছে, দেশটিতে পারিবারিক সম্মতি বা ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার কারণে প্রতিবছর কয়েক হাজার নারীকে হত্যার শিকার হতে হয়।

সূত্র : রয়টার্স

সম্পর্কিত খবর