শিরোনাম
icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল
down of head

কেউ গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে: র‌্যাব মহাপরিচালক

র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘মানুষকে গুজব থেকে বাঁচাতে সাইবার সেল মনিটরিং করছে। কেউ গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। চ্যালেঞ্জ নিচ্ছি দুর্গাপূজায় কোনো বিশৃঙ্খলা হবে না। সুযোগ পাবে না দুষ্কৃতকারীরা। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাসীদের।’

আজ বুধবার বিকেলে রাজধানীর বনানীর পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

দুর্গাপূজা উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘এবার বিশেষভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। ১৫টি র‌্যাব ব্যাটালিয়ন স্থানীয় পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। আমরা আশা করছি, অত্যন্ত নির্বিঘ্নে সুন্দরভাবে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই এবারের পূজা সম্পন্ন করতে পারব।’

এ সময় গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি জে এল ভৌমিক বলেন, ‘সারা বাংলাদেশে ৩২ হাজারের বেশি স্থানে পূজা হচ্ছে এবার। প্রতিটি মণ্ডপে র‌্যাবের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এ বছর কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা মায়ের পূজা করতে পারব।’

সম্পর্কিত খবর