কুমিল্লায় অগ্রণী ব্যাংকের মতবিনিময় সভা

কভিড-১৯-এর কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দ্বিতীয় পর্যায়ের প্রণোদনা প্যাকেজের আওতায় স্বচ্ছ প্রক্রিয়ায় সিএমএসএমই ঋণ প্রদান করল অগ্রণী ব্যাংক লিমিটেডের কুমিল্লা সার্কেল। সম্প্রতি কুমিল্লার ফান টাউন হলে এ ঋণ বিতরণ ও খেলাপি ঋণ আদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস্-উল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান গাজী ও মো. আনোয়ারুল ইসলাম, সেন্ট্রাল অ্যাকাউন্টস ডিভিশনের মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন, ক্রেডিট ডিভিশনের মহাব্যবস্থাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও রিকভারি ডিভিশনের মহাব্যবস্থাপক মো. আশেক এলাহী।

সম্পর্কিত খবর