শিরোনাম
icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর
down of head

 কাঠের আঘাতে ভাসুর নিহত

কক্সবাজার সদরের ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর কাঠের আঘাতে আবুল কাসেম (৪৭) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মনু বাজারের পাশ্ববর্তী বৈদ্যপাড়া নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত আবুল কাসেম ইউনিয়নের ইসলামপুর বাজারের মনু বাজারের পাশ্ববর্তী বৈদ্যপাড়া এলাকার সিদ্দিক আহমদের ছেলে।নিহত আবুল কাসেমের সৎ ভাই আব্দুর রহিম জানান, আবুল কাসেমের সঙ্গে ছোট ভাই আব্দুল আলিমের দীর্ঘদিন ধরে জমির বিরোধ চলে আসছিল। প্রতিদিন তাদের মাঝে কোন না কোন ঘটনায় বাকবিতণ্ডা হতো। তারই ধারাবাহিকতায় সোমবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু-পক্ষ মুখোমুখি হলে একপক্ষ অপর পক্ষকে ধাওয়া করার চেষ্টা করে। এসময় আবদুল আলিমের স্ত্রী শাহেদা বেগম, সাগর, ভুট্টো, ছেনুয়ারা মিলে আবদুল আলিমের হয়ে কাসেমকে ধাওয়া করে। শাহেদা বেগম হাতে থাকা কাঠ নিয়ে কাশেমকে আঘাত করে। দৌঁড়ের ছুটে আঘাতটি মাথার অগ্রভাগে কানের পাশাপাশি স্থানে লাগলে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে যান কাসেম। পরে অন্য স্বজনরা কাসেমকে উদ্ধার করে ঈদগাঁহস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর নিয়ে জেনেছি ২০১৫ সাল হতেই পারিবারিক কলহ লেগে আছে। এমন হামলার ঘটনা প্রায় ঘটেছে। কিন্তু সোমবার রাতের ঘটনায় মৃত্যু হওয়া তা লাইমলাইটে এসেছে। নিহতের বাম কানের উপর একটি আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িত ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। অন্যরা পলাতক। তাদের ধরতে প্রচেষ্টা চলছে।

সম্পর্কিত খবর