এসবিএসি ব্যাংকের ৮৪তম শাখা উদ্বোধন

রাজধানী ঢাকার গুলশান-তেজগাঁও লিংক রোডে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৮৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ্্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান ও আনোয়ার হোসেন। অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ, পারটেক্স স্টার গ্রুপের সিএফও মোস্তফা কামাল, ফিট এলিগেন্সের চেয়ারম্যান রুমানা রশিদ ও এমডি তানভির জিয়াউল রশিদ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর