একফ্রেমে ক্যাটরিনার ৭ ভাইবোন
রাজস্থানের বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে গত ৯ ডিসেম্বর অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
রাজকীয় ওই বিয়ের আসরে হাজির ছিলেন দুই তারকার পরিবারের সদস্যরা।
ভিক্যাটের রাজকীয় বিয়ের বেশ কিছু ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
এদের মধ্যে কয়েকটি ছবি ভারতীয় নেটিজেনদের মনে ধরেছে বেশ।
ক্যাটরিনার ৭ ভাইবোনকে এক ছবিতে দেখা যাচ্ছে। সবার মধ্যমণি হয়ে আছেন অভিনেত্রীর মা সুজান টারকোটে।
ছবিতে রয়েছেন ক্যাটরিনার বোন স্টেফেনি টারকোট, মেলিসা টারকোট, সোনিয়া টারকোট, ক্রিশ্চিন স্পেনসার, নাতাশা টারকোট, ইসাবেল।


