শিরোনাম
icon বিআইএ নির্বাচন নিয়ে ধোঁয়াশা, আপত্তি সদস্যদের icon আরও কিছু ছোট হেডলাইন: 1\. ভালো কোম্পানি আনতে আইপিও বিধিমালা সংস্কার 2\. আইপিও বিধিমালায় বড় পরিবর্তন আসছে 3\. ভালো কোম্পানি তালিকাভুক্তিতে বিএসইসির উদ্যোগ 4\. আইপিও নীতিমালা ঢেলে সাজাচ্ছে বিএসইসি 5\. শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে নতুন উদ্যোগ 6\. আইপিও বিধিমালা সহজ করছে বিএসইসি 7\. ভালো কোম্পানি আনতে আইপিওতে সংস্কার 8\. আইপিও বিধিমালা পরিবর্তনের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের icon লেনদেনের শীর্ষে বেক্সিমকো icon দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং icon দর পতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম icon সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা icon হামের উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু icon ডলার বিক্রিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা icon ন্যাশনাল ব্যাংকে কোম্পানি সেক্রেটারি নিয়োগ icon সূচকের পতনে কমেছে লেনদেন icon ভ্যাট ফাঁকির অভিযোগে নজরদারিতে ৭ হাজার রেস্তোরাঁ icon ৪ কোম্পানির রোববার লেনদেন চালু icon সাফকোর শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তি স্বাক্ষরিত icon বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান জাকির, ভাইস চেয়ারম্যান আজিজ icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon এবার সিনেমায় গাইবেন বুবলী icon ৮ শহরের উন্নয়নে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি icon সাবেক উপ-প্রেস সচিব ও ডিসি পুলিশের হেফাজতে icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন icon জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সম্মেলন শুক্রবার icon আবারও মজুরি বোর্ডের সভা ডাক icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার
down of head

ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা আরও ৯০ দিন

খেলাপিদের ২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে ৯ শতাংশ সুদহারে ঋণ পুনঃতফসিলের বিশেষ সুবিধার আবেদন আরও ৯০ দিন বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিষয়টির ওপর আদালতের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাতের নিয়ন্ত্রণকারী এ সংস্থা।

রোববার (১৭ নভেম্বর) ঋণ পুনঃতফসিল ও এককালীন এক্সিট-সংক্রান্ত বিশেষ নীতিমালার ওপর নতুন সার্কুলারটি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত ৩ নভেম্বর খেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিলের বিশেষ সুযোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারকে বৈধ ঘোষণা করে তার মেয়াদ ৯০ দিন পর্যন্ত বাড়ানোর রায় দেন হাইকোর্ট। পাশাপাশি ঋণ অনুমোদন ও আদায়ের ক্ষেত্রে ব্যাংকগুলোর দুর্বলতা চিহ্নিত করে সম্ভাব্য সমাধানের বিষয়ে পরামর্শ দিতে ৯ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেন আদালত।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন সার্কুলারে বলা হয়েছে, ‘মহামান্য সুপ্রিম কোর্টের চলতি মাসের ৩ তারিখের (নভেম্বর, ২০১৯) রায়ের আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

‘সুপ্রিম কোর্টের রায়ের আলোকে গৃহীত সিদ্ধান্ত হলো :- বিআরপিডি সার্কুলার নং-০৫/২০১৯ এর আওতায় ঋণগ্রহিতাদের আবেদন করার সময়সীমা অত্র সার্কুলার লেটার জারির তারিখ থেকে ৯০ (নব্বই) দিন বৃদ্ধি করা হলো। ফলে পুনঃতফসিল পরবর্তীতে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতেও নতুন করে ঋণ দেয়া যাবে। বিশেষ নিরীক্ষা ব্যতীত টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের ঋণগ্রহিতাদের অনুকূলেও সার্কুলারে বর্ণিত সুবিধাদি দেয়া যাবে।’

‘ঋণগ্রহিতার নিকট হতে প্রাপ্ত ঋণ পুনঃতফসিল ও এককালীন এক্সিট সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে অনুমোদন দিতে হবে। এ ছাড়া অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।’

এর আগে খেলাপিদের ঋণ পুনঃতফসিলের বিশেষ সুবিধা গ্রহণের জন্য আবেদনের সময় শেষ হয় গত ২০ অক্টোবর। ২৩ অক্টোবর সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’। সাকুলারে কেউ নতুন করে আবেদন করতে পারবেন না বলে জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে নির্ধরিত সময়ে যারা আবেদন করেছিলেন তা নিস্পত্তির জন্য এক মাস সময় বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। সেই বর্ধিত সময় অনুযায়ী আগামী ১৯ নভেম্বর পর্যন্ত সময় পাওয়ার কথা ছিল। তবে এ সময় সুবিধাভোগীরা নতুন কোনো ঋণও নিতে না পারার কথা ছিল।’

এর আগে গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ঋণ পুনঃতফসিল ও এককালীন এক্সিট সংক্রান্ত বিশেষ নীতিমালা জারি করা হয়। এতে মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্টে ৯ শতাংশ সরল সুদে এক বছরের গ্রেস পিরিয়ডসহ টানা ১০ বছরে ঋণ পরিশোধের সুযোগ দেয়া হয়, যা নিয়ে বিভিন্ন মহলের নিন্দা ও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এরপর ২৩ অক্টোবরের ওই সার্কুলারের স্থগিতাদেশ চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে আদালতে একটি রিট করা হয়।

সম্পর্কিত খবর