উপদেষ্টাদের দপ্তর বণ্টনে কৃষিতে নজরুল ইসলাম খান ও শিল্পে রিজভী

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নজরুল ইসলাম খান কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আর রুহুল কবির রিজভী শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি কৃষি ও শিল্প উপদেষ্টার দায়িত্ব পালন করবেন তারা।

আজ (৪ মার্চ) দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নজরুল ইসলাম খান কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আর রুহুল কবির রিজভী শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে ওই প্রজ্ঞাপনে জানানো হয়।

সম্পর্কিত খবর