ইউনিয়ন ব্যাংকের দোহাজারী শাখা উদ্বোধন
চট্টগ্রামের দোহাজারীতে ইউনিয়ন ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখা উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহাজারী পৌরসভার প্রশাসক সাদিয়া ইসলাম এবং সাতকানিয়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি নিজাম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা, চট্টগ্রামের বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


