শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ইআইদের সর্বনিম্ন আবেদনসীমা ২০ লাখ টাকা

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের (ইআই) সর্বনিম্ন আবেদনসীমা কমানো হয়েছে। যোগ্য বিনিয়োগকারীদের কমপক্ষে ৫০ লাখ টাকা বিনিয়োগের কথা থাকলেও এটি কমিয়ে ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল-ইসলামের সভাপতিত্বে ৮০৪তম কমিশন সভায় গতকাল এর অনুমোদন দেয়া হয়।

আগামী ৯ জানুয়ারি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের বিডিং শুরু হবে। এদিন বিকাল ৫টায় শুরু হয়ে বিডিং চলবে ১২ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এ সময়ে যোগ্য বিনিয়োগকারীরা প্রান্তসীমা (কাটঅফ প্রাইস) নির্ধারণে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) বিডিংয়ে অংশ নিতে পারবেন। বিডিং সমাপ্ত হওয়ার পর ইএসএসের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের ভ্যালুয়েশন রিপোর্ট জমা দিতে হবে। ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে ১৭ জানুয়ারি একই সময় পর্যন্ত এ প্রতিবেদন জমা দেয়া হবে। প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে বিডিংয়ের পুরো অর্থ পরিশোধ করতে হবে। বিডিং ফি দিতে হবে ৫ হাজার টাকা।

সম্পর্কিত খবর