শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

আলোচিত হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী

টালিউড অভিনেত্রী নুসরাত জাহান আরেক অভিনেতা যশ দাশগুপ্তের জন্মদিনে বিশেষ ইঙ্গিত দিয়েছেন। যার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে তোলপাড়, তাকে নিয়ে নতুন ইঙ্গিতমূলক পোস্ট শেয়ার করে আবারও আলোচিত হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

রোববার ছিল যশের জন্মদিন। সেদিন যশকে নিয়ে ডিনার করেন নুসরাত। সে আয়োজনে কেকের ছবিতে যশকে স্বামী হিসেবে ইঙ্গিত দেন এ নায়িকা।

এর আগে গত ২৬ আগস্ট পুত্রসন্তানের মা হয়েছেন নুসরাত। তবে তার ছেলের বাবা কে তা নিয়ে অনেক আলোচনার সৃষ্টি হয়। পরে জানা গেছে নুসরাতের কথিত প্রেমিক যশই তার ছেলের বাবা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে যশের জন্মদিনের সেই কেকের ছবিতে দেখা যায়, কেকের ওপরের অংশে লেখা আছে ‘হাজব্যান্ড’ আর নিচের অংশে লেখা আছে ‘ড্যাড’। এই ইঙ্গিত থেকে এ কথা স্পষ্ট হয় যে, যশই নুসরাতের ছেলের বাবা।

এর আগে টাইমস অব ইন্ডিয়াতে দেওয়া একটি সাক্ষাৎকারে নুসরাত তার সন্তান নেওয়ার বিষয়ে বলেন, মানুষ নিশ্চিত তো যে, ইয়াশ বিবাহবহির্ভূত সন্তান? কোনো বিষয়ে কথা না বলার মানে এই নয় যে, মানুষের কথা সব সত্যি হবে বলেও বলেন তিনি।

নুসরাতের এ বক্তব্যে তিনি অনেকটাই ইঙ্গিত দিয়েছেন যে, যশের সঙ্গে তার বিয়ে হয়েছে।

প্রসঙ্গত এ বছরের শুরুতে টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশ করা হয়, নুসরাতের প্রথম স্বামী নিখিল জৈনের সঙ্গে সংসার ভালো না যাওয়ায় অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম সম্পৃক্ত হন তিনি।

সম্পর্কিত খবর