শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

বিএটিবিসির মুনাফা বেড়েছে ৩২%

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের মুনাফা বেড়েছে। চলতি ২০২১ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৩২ শতাংশের বেশি। আলোচ্য সময়ে কোম্পানিটির আয়ও বেড়েছে প্রায় ২০ শতাংশ।

সর্বশেষ আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ২৪ হাজার ৪৪৩ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২০ হাজার ৩৮০ কোটি টাকা। সেই হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৪ হাজার ৬৩ কোটি টাকা বা ১৯ দশমিক ৯৪ শতাংশ। তিন প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ১৫৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৮৭২ কোটি টাকা। সেই হিসাবে আলোচ্য সময়ে নিট মুনাফা বেড়েছে ২৮৪ কোটি টাকা বা ৩২ দশমিক ৫৯ শতাংশ।

তিন প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১৬ টাকা ১৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৬৯ টাকা ১০ পয়সা।

অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় হয়েছে ৬ হাজার ৩৫৯ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ হাজার ৫৬৩ কোটি টাকা। সেই হিসাবে আলোচ্য সময়ে আয় বেড়েছে প্রায় ৭৯৬ কোটি টাকা বা ১৪ দশমিক ৩০ শতাংশ। তৃতীয় প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৯৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরে মুনাফা ছিল প্রায় ২৭২ কোটি টাকা। আলোচ্য সময়ে ইপিএস হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৩ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে ১২৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে বিএটিবিসি। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে আগামী ১৬ নভেম্বর।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দিয়েছে বিএটিবিসি। এর মধ্যে ৩০০ শতাংশ নগদ আর ২০০ শতাংশ স্টক লভ্যাংশ। এর আগে সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল। সব মিলিয়ে ওই হিসাব বছরের জন্য ৮০০ শতাংশ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

সম্পর্কিত খবর