শিরোনাম
সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীটানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
down of head

২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে প্রিমিয়ার সিমেন্ট

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা থেকে এ সুপারিশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৯ টাকা ৮৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৪৯ টাকা ৭৪ পয়সা।

এদিকে সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৭ নভেম্বর।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৮০ পয়সা। ৩০ জুন কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৪৯ টাকা ৭৪ পয়সা।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রিমিয়ার সিমেন্ট। ২০১৮ হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ দেয় তারা। এছাড়া ২০১৭ হিসাব বছরে ২০ শতাংশ নগদ ও ২০১৬ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

 

সম্পর্কিত খবর