শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

নোয়াখালীতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নে আবু সায়েদ রিপন (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হত্যাকারীরা তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। নিহত আবু সায়েদ রিপন ওই ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

আজ বৃহস্পতিবার ভোরে ৮নং ওয়ার্ড তুলুয়া চাঁদপুর গ্রামের বারিরহাট বাজার থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবু সায়েদ রিপন ওই গ্রামের ভুঁইয়া বাড়ির রফিক উল্যার ছেলে। তিনি বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তায় লাল-সুবজ বাস কাউন্টারের মালিক ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানান, আজ ভোরে বারিরহাট বাজার সড়কে রিপনের লাশ পড়ে থাকতে দেখেন মসজিদের ইমাম ও মুসল্লিরা। পরে বিষয়টি তারা মাইকে ঘোষণা করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। নিহতের পায়ের ওপর মোটরসাইকেলটি পড়েছিল। এ ছাড়া মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তার মগজ বের হয়েছিল।

রিপন ধীরে মোটরসাইকেল চালাতেন। তার সঙ্গে তিনটি মোবাইল ফোন সবসময় থাকলেও লাশের আশপাশে কোন মোবাইল পাওয়া যায়নি। আর তার পকেটে কোনো টাকাও ছিল না, যোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বেগমগঞ্জ বাস কাউন্টার থেকে আবু সায়েদ রিপন মোটরসাইকেলে নিজ বাড়ি যাচ্ছিলেন। এ সময় তার গতিরোধ করে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে ৮-১০টি কোপ দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজ ভোরে মুসল্লিরা নামাজ পড়তে যাওয়ার পথে ওই এলাকায় তার লাশ দেখে পুলিশে খবর দেন। পরে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

সম্পর্কিত খবর