শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

উত্তরা ব্যাংকের ইপিএস বেড়েছে ৭ শতাংশ

চলতি ২০২১ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক লিমিটেডের মুনাফা বেড়েছে। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়েছে ৭ শতাংশের বেশি। ব্যাংকটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনা করা হয়।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে উত্তরা ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭০ পয়সা। সেই হিসাবে আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ১৯ পয়সা বা ৭ দশমিক শূন্য ৪ শতাংশ। এদিকে গতকালের পর্ষদ সভায় উত্তরা ব্যাংকের জমি অধিগ্রহণের বিষয়টি অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।

 

সম্পর্কিত খবর