শিরোনাম
icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে আরেক বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পার্শ্ববর্তী টাউনশিপ সুয়েটু এলাকার মাপুনিয়া শপিং সেন্টারের পেছনে আব্দুল মান্নান নামে এক বাংলাদেশিকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। সোমবার (২৫ অক্টোবর) রাত দশটার দিকে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান সন্ত্রাসীরা।

একই এলাকায় বসবাস করা এক বাংলাদেশি জানান, নোয়াখালীর সোনাইমুড়ী থানার বজরা ইউনিয়নের আব্দুল মান্নান দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যান। গুলিবিদ্ধ আব্দুল মান্নান ঘটনাস্থলেই প্রাণ হারান।

অন্যদিকে রোববার সন্ধ্যায় ইস্টার্ন কেপ প্রদেশের উমটাটা এলাকায় সন্ত্রাসীর গুলিতে আহত ফেনীর দাগনভূঁইয়া উপজেলার আনোয়ার নামে আরেক বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এছাড়া, হেলেন জোসেফ হাসপাতালে মিজানুর রহমান নামে আরেক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় না ফেরার দেশে পাড়ি জমান।

সম্পর্কিত খবর