শিরোনাম
icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

ওমরাহ করতে কোয়ারেন্টিনে থাকতে হবে না মুসল্লিদের

ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের আর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে না বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আরব নিউজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এ ব্যাপারে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের চিফ প্ল্যানিং ও স্ট্রাটেজি অফিসার ড. ওমর আল-মাদ্দাহ আরব নিউজকে জানান, করোনা নিষেধাজ্ঞা শিথিল করার পর মক্কার পবিত্র মসজিদুল হারামে মুসল্লিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এছাড়া ওমরাহ পালনে ইচ্ছুকদের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ার কারণে ১৪ দিনের কোয়ারেন্টিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত ১৬ অক্টোবর মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে সামাজিক দূরত্বের বজায় রাখার নিয়ম তুলে নেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর ফলে মক্কার মসজিদুল হারাম (কাবা শরিফ এলাকা) এবং মদিনার মসজিদে নববীতে ধারণক্ষমতার সম্পূর্ণ অংশে মুসল্লিরা নামাজ আদায় করতে পারছেন।

এর আগে করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১০ আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার। তবে মহামারি ঠেকাতে যথাযথ স্বাস্থ্যবিধি মানার শর্তে এই অনুমতি দেওয়া হয়েছিল। এসব শর্তের মধ্যে ছিল ওমরাহ পালনে ইচ্ছুকদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নিয়ম। এবার সেই নিয়মটিই তুলে নিল সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সম্পর্কিত খবর