শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ছয় দেশের ৬৭ অ্যাথলেট নিয়ে ঢাকায় জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ অক্টোবর থেকে রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ-২০২১।

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনে হতে যাওয়া এই চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন করা হয়েছে আজ (শনিবার)। দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন।

এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘মহামারির কারণে দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর আমাদের দেশে একটি আন্তর্জাতিক আসর আয়োজিত হচ্ছে। এটা নিঃসন্দেহে খুশির খবর। এই আসরে বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা তাদের অনন্য ক্রীড়াশৈলী প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করবেন বলেই আমার বিশ্বাস।’

বাংলদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘২০১১ সালে সুলতানা কামাল চতুর্থ সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিলাম। এবার বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ-২০২১ অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৭-৩১ অক্টোবর পর্যন্ত।’

তিনি আরও জানান, ‘এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে নেপাল, শ্রীলংকা, ভারত, উজবেকিস্তান ও পাকিস্তানের অ্যাথলেটরা। এ ছয় দেশের মোট ৬৭ জিমন্যাস্ট অংশ নেবেন ২২টি ইভেন্টের খেলায়। যেখানে তিনটি ইভেন্টে বাংলাদেশের ১২ জন জিমন্যাস্ট অংশগ্রহণ করবেন।’

আগামী ২৭ অক্টোবর বিকেল ৪টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ২০১৬ সালে রিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি বংশোদ্ভুত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন।

সম্পর্কিত খবর