শিরোনাম
icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

কাল ভারতকে অবশ্যই হারাবে পাকিস্তান 

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান কাল টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচ নিয়ে চলছে উত্তেজনা। উত্তাপ দুই দেশেই। অনেকে নানা কথা বলছেন।

এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও মন্তব্য করলেন। নিজ দেশের দলকে শুভ কামনা জানিয়ে শনিবার তিনি বলেন, ‘পাকিস্তানের এই দলের ভারতকে হারানোর মতো যথেষ্ট প্রতিভা রয়েছে। ইনশাআল্লাহ, আগামীকাল ভারতকে অবশ্যই হারাবে পাকিস্তান।’ খবর জিও টিভির।

এর আগে পাকিস্তান দলেন অধিনায়ক বাবর আজম জানান, অতীত নিয়ে তিনি ভাবছেন না। তার দলও নয়। তিনি বলেন, ‘সত্যি বলতে, যা হয়ে গেছে, তা আমাদের ধরাছোঁয়ার বাইরে। আমরা সেই ম্যাচে আমাদের সামর্থ্য আর আত্মবিশ্বাস অনুযায়ী খেলতে চাই, যেন শ্রেয়তর ফলাফল আসে। আর রেকর্ডের কথা বলছেন? রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য!’
তবে আজ শনিবার সংবাদ সম্মেলনে পাকিস্তানকে সমীহ করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘পাকিস্তান খুবই শক্তিশালী দল। আমাদেরও মজবুত পরিকল্পনা রয়েছে। তার সফল প্রয়োগ ঘটাতে হবে এই ম্যাচে। সবসময় পাকিস্তানের বিরুদ্ধে সেরাটা দিতে হয়। পাকিস্তান দলেও বেশ কয়েকজন গেম চেঞ্জার রয়েছেন।’

 

সম্পর্কিত খবর