শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন

অনিবন্ধিত বা অবৈধ মোবাইল ফোন যে কোনো নেটওয়ার্কে চালু হলেও তা বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) এ কথা জানিয়ে তিনি বলেন, মানুষের ভোগান্তি এড়াতে আমরা পাইকারি হারে মোবাইল ফোন বন্ধ করছি না।

মোস্তাফা জব্বার বলেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থায় নিবন্ধিত না হলে সেই সেটগুলোকে অবৈধ বলতাম। আমরা যে সেটগুলো বন্ধ করা শুরু করেছিলাম সেগুলো বন্ধের কাজ শুরু করায় দেখা গেল মানুষের ভোগান্তি হয়।

বিদেশে আমাদের দেশের এক কোটির মতো প্রবাসী বাংলাদেশি থাকে জানিয়ে মন্ত্রী বলেন, তারা আত্মীয়-স্বজনের জন্য একটা বা দুটা করে সেট নিয়ে আসতো। সেগুলো অনিবন্ধিত হওয়ায় হঠাৎ করে বন্ধ করা শুরু করায় ভোগান্তিতে পড়ছেন। তারা বিদেশ থেকে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না।

ভবিষ্যতে বন্ধ করা হবে কিনা এমন প্রশ্নে মোস্তাফা জব্বার বলেন, এনইআইআর সিস্টেমে আমরা নিবন্ধিত সেটগুলোর ডাটাবেজ তৈরি করছি। ভবিষ্যতে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) যদি চায় আমরা তাদের সরবরাহ করতে পারবো। তবে আমরা এ মুহূর্তে পাইকারি হারে সেটগুলো বন্ধ করছি না।

ইতোমধ্যে বন্ধ হওয়া সেটগুলোর কী হবে এমন প্রশ্নে তিনি বলেন, বন্ধ করার আগে গ্রাহকদের এসএমএস পাঠানো হয়েছে। তারা নিবন্ধনের আওতায় এসেছে।

টেলিযোগাযোগ বিভাগ জানায়, অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ না করতে বিটিআরসিকে নির্দেশনা দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

জাতীয় পরিচিতি ও নিবন্ধিত সিম কার্ডের সঙ্গে ট্যাগিং করে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ প্রদান নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত/আমদানিকৃত মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করার মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করা, ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ করা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে সহায়তা প্রদানের উদ্দেশে ১ জুলাই এনইআইআর কার্যক্রম শুরু করা হয়।

আর গত ১ অক্টোবর থেকে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়।

সম্পর্কিত খবর