শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সন্ধ্যার পর ভাসানচর থেকে মূল ভূখণ্ডে নৌ-যোগাযোগ বন্ধ থাকবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সন্ধ্যার পর ভাসানচর থেকে মূল ভূখণ্ডে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ থাকবে। ডিসেম্বরের মধ্যে সেখানে এক লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করা হবে।’

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সমন্বয়, ব‍্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ব্যাপারে মন্ত্রী বলেন, ‘কুমিল্লায় পূজামণ্ডপে যে ব্যক্তি পবিত্র কোরআন রেখেছেন, তাঁকে চিহ্নিত করা হয়েছে। তিনি মোবাইল ব্যবহার করছেন না, ফলে তাঁর অবস্থান নির্ণয় করা কঠিন হচ্ছে। তিনি একজন নেশাখোর হলেও মসজিদ থেকে কোরআন নিয়ে পূজামণ্ডপে রেখেছেন। এর পেছনে কারও ইন্ধন থাকতে পারে।’

অন্যদিকে, কক্সবাজারে রোহিঙ্গানেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্পর্কিত খবর