শিরোনাম
icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর
down of head

শিশুকে ডুবতে দেখে ঝাঁপ দিলেন মা, বাঁচানো গেল না কাউকেই

চট্টগ্রামের বাঁশখালীতে শিশু সন্তানকে ডুবতে যেতে দেখে পুকুরের পানিতে ঝাঁপ দিয়েছিলেন এক মা; তবে শেষ পর্যন্ত আর কাউকেই বাঁচানো যায়নি।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ৩ নম্বর ওয়ার্ড পন্ডিতকাটা এলাকার লেদু সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- লেদু সাওদাগরের বড় ছেলে মুহাম্মদ বেলাল উদ্দিনের স্ত্রী মাশকুরা বেগম (২৩) ও তার শিশু পুত্র মুহাম্মদ বোরহান উদ্দীন (১)।

প্রত্যক্ষদর্শী মুহাম্মদ জসিম উদ্দিন জানান, সকালে ছোট বাচ্চাকে পুকুরে গোসল করাতে নিয়ে যান তার মা মাশকুরা বেগম। পুকুর ঘাটের সিঁড়ি থেকে হঠাৎ করে অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে যায়।

তিনি জানান, একপর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে তলিয়ে যেতে দেখে মা বাচ্চাটিকে উদ্ধার করতে গিয়ে পানিতে ঝাঁপ দেন। মা সাঁতার না জানায় একই সময়ে মা-ছেলে পুকুরের পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দীন সাংবাদিকদের জানান, মা ও ছেলের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর