down of head

চর্মরোগে অতিষ্ঠ নারী, নিলেন চরম সিদ্ধান্ত

রংপুরের পীরগাছায় মফিজা বেগম (৪৫) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরের চর্মরোগের জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।

আজ বুধবার দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের ছোট দিগটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজা বেগম গ্রামের নুর আলম মিয়ার স্ত্রী।

পুলিশ ও নিহতে পরিবার জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন চর্মরোগে ভুগছিলেন মফিজা বেগম। গত কয়েকদিন ধরে তার রোগের মাত্রা বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। বুধবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়েন মফিজা বেগম। এ সময় স্বামী নুর আলম কৃষি কাজের জন্য বাড়ির বাহিরে ছিলেন। এ সুযোগে ঘরের বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তার ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেছেন।

পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, চর্মরোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর