শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘বাংলাদেশের মঙ্গল কামনা করে ভারত’

ফেনী কালিবাড়ি মন্দির, দোকানপাটে হামলা-ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই-কমিশনার অনিন্দ্য ব্যানার্জী।  ১৯ অক্টোবর তিনি প্রথমে হামলার শিকার শহরের কেন্দ্রীয় জয়কালী মন্দির, বড় বাজারের রাজকালী মন্দির, জগন্নাথ মন্দির, হিন্দুদের দোকানপাটপ পরিদর্শন করেন।

পরে তিনি ক্ষতিগ্রস্ত শহরের জয়কালী বাড়ী এবং পরে জগন্নাথ বাড়ী ও রাজ কালী মন্দিরসহ লুট হওয়া দোকানপাট পরিদর্শন করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক দীর্ঘদিনের। এটি বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও বজায় থাকবে। বাংলাদেশ সম্প্রতি সকল ক্ষেত্রে অনেক উন্নতি করেছে, তারা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের মঙ্গল কামনা করে ভারত। তবে হামলা ভাঙচুরের ঘটনায় তাৎক্ষণিক কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ প্রমুখ।

সম্পর্কিত খবর