শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ছবি তোলার কথা বলে প্রেমিকাকে ডেকে নিয়ে কাশবনে ধর্ষণ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম বালু চরের কাশবনে ছবি তোলার কথা বলে এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রেমিকসহ দুই জনকে গ্রেফতার করেছে। শনিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সাঘাটা উপজেলার ভাঙ্গামোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন কথিত প্রেমিক মাহবুব রহমান (২১) ও তার বন্ধু পলাশ মিয়া (২০)। তাদের বাড়ি সাঘাটা উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ওসি কাওসার আলী। তিনি বলেন, গাইবান্ধা জেলা শহরের এক কিশোরীর সঙ্গে সাঘাটা উপজেলার মাহবুব নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার বিকালে মাহবুব তার বন্ধু পলাশকে নিয়ে মেয়েটির সঙ্গে দেখা করতে আসে। পরে মেয়েটিকে ফুসলিয়ে ফুলছড়ি উপজেলার গজারিয়া চরে নিয়ে যায়।

এ সময় দুর্গম চরের কাশবনে ছবি তোলার সময় প্রেমিক মাহবুব প্রথমে মেয়েটিকে ধর্ষণ করে। পরে তার বন্ধু পলাশও কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

ওসি আরও জানান, ঘটনা ধামাচাপা থাকলেও শনিবার রাতে বিষয়টি জানাজানি হয়। পরে মেয়েটির মা থানায় অভিযোগ দিলে অভিযান চালিয়ে প্রেমিক মাহবুব ও তার বন্ধু পলাশকে গ্রেফতার করা হয়।

রাতেই কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার মা বাদী হয়ে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভুক্ত করা হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) সকালে গ্রেফতার দুই আসামিকে আদালতে নেওয়া হবে বলেও জানান ওসি।

সম্পর্কিত খবর