শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কাকরাইলে সংঘর্ষ: দুই মামলায় ৪ হাজার আসামি

কুমিল্লার ঘটনার জের ধরে শুক্রবার ঢাকার কাকরাইলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে রমনা ও পল্টন থানায়।
শনিবার প্রথম প্রহরে পুলিশের দায়ের করা এ দুই মামলায় মোট ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় চার হাজার মানুষকে আসামি করা হয়েছে।
পল্টন থানার মামলায় খেলাফত আন্দোলনের নেতা আমির জাফরুল্লাহ খানসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই থেকে আড়াই হাজার মানুষকে আসামি করা হয়েছে।

এ থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, “যে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে ৬ জনকে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সংঘর্ষের সময় গ্রেপ্তার করা হয়েছিল। আমির জাফরুল্লাহসহ পাঁচজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
গ্রেপ্তার ছয়জনকে শনিবার আদালতে হাজির করে এক দিনের রিমান্ডে পাওয়ার কথা জানান ওসি।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, তার থানার মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় দেড় হাজার মানুষকে আসামি করা হয়েছে।
যাদের নাম উল্লেখ করা হয়েছে, শুক্রবার সংঘর্ষের সময় তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতে পাঠিয়ে তাদের দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
দুই মামলাতেই আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়েছে।

দুর্গা পূজার মধ্যে কুমিল্লার একটি মন্দিরে ‘কোরআন অবমাননার’ কথিত অভিযোগ তুলে গত ১৩ অক্টোবর কয়েকটি মন্দির ও মণ্ডপে হামলা-ভাংচুর হয়।
এরপর দেশের বিভিন্ন জেলায় মন্দিরে ও পূজা মণ্ডপে হামলা হয়। তা ঠেকাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে, চাঁদপুর ও নোয়াখালীতে প্রাণহানিও ঘটে।

এর সূত্র ধরে শুক্রবার জুমার নামাজের পর ‘মালিবাগ মুসলিম সমাজ’ ব্যানার নিয়ে কয়েকশ লোক বায়তুল মোকাররম থেকে মিছিল বের করে কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশ টিয়ারশেল ও শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সম্পর্কিত খবর