আমেরিকায় বিজ্ঞাপনের কাজ করলেন হাসান জাহাঙ্গীর ও শাহনূর

ব্যক্তিগত ও পেশাগত কিছু কাজ নিয়ে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর। বর্তমানে তিনি অবস্থান করছেন নিউইয়র্কে।

সেখানে বিজ্ঞাপন নির্মাণে ব্যস্ত আছেন বলে জানিয়েছেন তিনি। এ মুহূর্তে সাতটি বিজ্ঞাপনের কাজ তার হাতে রয়েছে। এসব বিজ্ঞাপনের মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, খাদ্যপণ্য, পোশাক ও রিয়েল এস্টেট। বিজ্ঞাপনগুলো পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন হাসান জাহাঙ্গীর। এর মধ্যে রেস্টুরেন্টের একটি বিজ্ঞাপনে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনূর

সম্পর্কিত খবর