শিরোনাম
icon বিআইএ নির্বাচন নিয়ে ধোঁয়াশা, আপত্তি সদস্যদের icon আরও কিছু ছোট হেডলাইন: 1\. ভালো কোম্পানি আনতে আইপিও বিধিমালা সংস্কার 2\. আইপিও বিধিমালায় বড় পরিবর্তন আসছে 3\. ভালো কোম্পানি তালিকাভুক্তিতে বিএসইসির উদ্যোগ 4\. আইপিও নীতিমালা ঢেলে সাজাচ্ছে বিএসইসি 5\. শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে নতুন উদ্যোগ 6\. আইপিও বিধিমালা সহজ করছে বিএসইসি 7\. ভালো কোম্পানি আনতে আইপিওতে সংস্কার 8\. আইপিও বিধিমালা পরিবর্তনের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের icon লেনদেনের শীর্ষে বেক্সিমকো icon দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং icon দর পতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম icon সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা icon হামের উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু icon ডলার বিক্রিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা icon ন্যাশনাল ব্যাংকে কোম্পানি সেক্রেটারি নিয়োগ icon সূচকের পতনে কমেছে লেনদেন icon ভ্যাট ফাঁকির অভিযোগে নজরদারিতে ৭ হাজার রেস্তোরাঁ icon ৪ কোম্পানির রোববার লেনদেন চালু icon সাফকোর শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তি স্বাক্ষরিত icon বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান জাকির, ভাইস চেয়ারম্যান আজিজ icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon এবার সিনেমায় গাইবেন বুবলী icon ৮ শহরের উন্নয়নে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি icon সাবেক উপ-প্রেস সচিব ও ডিসি পুলিশের হেফাজতে icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন icon জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সম্মেলন শুক্রবার icon আবারও মজুরি বোর্ডের সভা ডাক icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার
down of head

বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি
বিআইএ নির্বাচন নিয়ে ধোঁয়াশা, আপত্তি সদস্যদের

 

দেশের বেসরকারি বীমা কোম্পানিগুলোর মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ২০২৭-২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠান নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। একদিকে নির্বাচন কমিশন ও আপিল বোর্ড গঠনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, অন্যদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতির অজুহাত দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রস্তাব তোলা হয়েছে। একই বৈঠকে নেওয়া এমন বিপরীতমুখী সিদ্ধান্তে সংগঠনের সাধারণ সদস্য ও খাতসংশ্লিষ্টদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ধোঁয়াশা তৈরি হয়েছে।

 সূত্রমতে, গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত বিআইএর নির্বাহী কমিটির বৈঠকে আগামী নির্বাচন আয়োজনের বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল। বৈঠকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন ও নির্বাচনী আপিল বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়, যার দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান সভাপতি সাঈদ আহমেদ ও দুই ভাইস প্রেসিডেন্টকে। তবে নাটকীয়ভাবে একই বৈঠকে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি প্রস্তাব উত্থাপন করা হয় এবং এ বিষয়ে অনুমোদনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমান কমিটির এমন দ্বিমুখী অবস্থানে আপত্তি তুলেছেন নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সদস্য জানান, দেশে এখন নির্বাচন আয়োজনের মতো স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। চলতি বছরেই আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবসহ দেশের বেশ কয়েকটি শীর্ষ বাণিজ্য ও পেশাজীবী সংগঠনের নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তাই রাজনৈতিক পরিস্থিতির দোহাই দিয়ে বিআইএর নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই। তাঁদের মতে, নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্তের পর এখন কালক্ষেপণ না করে দ্রুত তফসিল ঘোষণার দিকে যাওয়া উচিত।

খাতসংশ্লিষ্টরা মনে করছেন, বিআইএ কেবল একটি ব্যবসায়ী সংগঠন নয়; বরং বেসরকারি বীমা খাতের নীতিনির্ধারণী সমস্যা নিরসন এবং সরকারের সঙ্গে সেতুবন্ধন তৈরির প্রধান প্ল্যাটফর্ম। দীর্ঘ ৩৭ বছর পর ২০২৫ সালে সরাসরি ভোটের মাধ্যমে সংগঠনটিতে যে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছিল, নির্বাচন পিছিয়ে দেওয়ার এই তৎপরতায় তা আবারও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বর্তমানে দেশের বীমা খাত এক কঠিন সময় পার করছে। গ্রাহকের বীমা দাবি পরিশোধে চরম দীর্ঘসূত্রতা, বেশ কিছু কোম্পানির আর্থিক দুর্বলতা, সুশাসনের অভাব এবং সাধারণ মানুষের আস্থাহীনতা পুরো শিল্পকে সংকটে ফেলেছে। এর পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার কঠোর বিধিনিষেধ মেনে ব্যবসা পরিচালনা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও নতুন বাজার সম্প্রসারণের মতো বড় চ্যালেঞ্জগুলো সামনে রয়েছে। বীমা মালিকদের মতে, এসব কাঠামোগত সংকট কাটিয়ে উঠতে একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও নির্বাচিত নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই বাণিজ্য মন্ত্রণালয় ও বিআইএ নেতৃত্ব শেষ পর্যন্ত নির্বাচন পেছানোর পথে হাঁটে, নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারিত সময়েই ভোটের আয়োজন করে—সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো বীমা শিল্প।

সম্পর্কিত খবর