৪ কোম্পানির রোববার লেনদেন চালু
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির রোববার শেয়ার লেনদেন চালু হবে।
কোম্পানিগুলো হচ্ছে- ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, জিবিবি পাওয়ার ও ওয়াটা কেমিক্যালস।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার রের্কড ডেটের কারণে শেয়ার লেনদেন স্থগিত রেখেছে প্রতিষ্ঠান ৪টি। আগামী রোববার প্রতিষ্ঠান ৪টির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।
