সাফকোর শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তি স্বাক্ষরিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলসের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা শেয়ার বিক্রির বিষয়ে ক্রেতাদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৫ নভেম্বর বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকদের সঙ্গে প্রস্তাবিত ক্রেতাদের এ চুক্তি সম্পন্ন হয়।
প্রস্তাবিত ক্রেতারা হলেন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাজিফা রাইসাহ আহমেদ, তাসমিনা আহমেদ ও আব্রার সৈয়দ আহমেদ।
শেয়ার বিক্রি ও হস্তান্তরের এ লেনদেন সম্পন্ন করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদনের ওপর নির্ভরশীল।
ডিএসই কোম্পানিটির কাছে উক্ত চুক্তির একটি অনুলিপি চেয়েছিল ডিএসই এখনও পর্যন্ত চুক্তির কোনো অনুলিপি পায়নি।
