শিরোনাম
icon ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১,৫৯৫ জন icon ভোগান্তিতে সেন্ট মার্টিনে পর্যটক কমছে icon নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০% icon বগুড়ায় পপুলার লাইফের ৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ icon কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি icon দরপতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স icon দরবৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon হামে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪ জন icon শ্রীলঙ্কার প্রকৃতিতে মুগ্ধ প্রভা icon রাজস্ব ঘাটতি ও ঋণের চাপে চ্যালেঞ্জে সরকার icon সূচকের উত্থানে লেনদেন ৬৫৮ কোটি টাকা icon ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা ১৫ নভেম্বর icon রহিমা ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সাফকো স্পিনিংয়ের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১৪ নভেম্বর icon জুলাই থেকে স্ট্যাম্প শুল্কে বাধ্যতামূলক এ-চালান icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩১৯ কোটি টাকার icon ২০২৭ সালের হজে কোটা বাড়ল বাংলাদেশিদের icon একমি পেস্টিসাইডসের বোর্ড সভা ১৫ নভেম্বর icon জেনেক্স ইনফোসিসের বোর্ড সভা ১২ নভেম্বর icon প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা ১৪ নভেম্বর icon ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি হলে দেশটিতে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের সংঘাত কমার সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা।

এর প্রভাবে এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই কমেছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম।

সোমবার (৯ নভেম্বর) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম অর্ধশতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৬৭ সেন্টে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার দর কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্টে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা তেলের বাজারে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।

তবে ট্রাম্পের বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনার খবর পাওয়া গেছে। ইরান ও যুক্তরাষ্ট্র-উভয় দেশই জানিয়েছে, হরমুজ প্রণালীতে অথবা এর কাছাকাছি এলাকায় জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

ফলে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতির আশাবাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগও কাটছে না। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পরবর্তী গতিপথ অনেকটাই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর।

সম্পর্কিত খবর