সিটি ইন্স্যুরেন্সের সাবেক এএমডি হাছান খানের ইন্তেকাল
সিটি ইন্স্যুরেন্স পিএলসি’র সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. হাছান খান আকস্মিক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিটি ইন্স্যুরেন্স পরিবার। সিটি ইন্স্যুরেন্স পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।



