শিরোনাম
icon তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স icon শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবন, দেড় ঘণ্টার ভ্রমণ icon কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফে চেক হস্তান্তর অনুষ্ঠান icon মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা হিসাব খোলার সুযোগ icon লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং icon ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬৬ icon হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ১,৪০২ icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ৫২২ কোটি টাকা icon মুন্নু ফেব্রিক্সের বোর্ড সভা ১০ নভেম্বর icon কহিনূর কেমিক্যালের বোর্ড সভা ১১ নভেম্বর icon শাশা ডেনিমসের বোর্ড সভা ১২ নভেম্বর icon বন্ধ বিও হিসাব পুনরায় চালুর অনুমোদন icon পদ্মা অয়েলের নতুন চেয়ারম্যান নিয়োগ icon ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ড icon ছুটি কাটাতে কোথায় মিম? icon আবারও বাড়ল সোনার দাম icon স্কয়ার ফার্মার বোর্ড সভা ১০ নভেম্বর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ১১ নভেম্বর icon রহিম টেক্সটাইলের বোর্ড সভা ১১ নভেম্বর icon মালেক স্পিনিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon এপেক্স ফুডসের বোর্ড সভা ১২ নভেম্বর icon এপেক্স স্পিনিংয়ের বোর্ড সভা ১২ নভেম্বর icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon ৫ বছরে শতাধিক গ্যাসকূপ খননের পরিকল্পনা icon সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে
down of head

শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবন, দেড় ঘণ্টার ভ্রমণ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এবার বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে এ উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। এ জন্য ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

সম্প্রতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে নীতিমালাটি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, বঙ্গভবন পরিদর্শনে শিক্ষার্থীদের মোট দেড় ঘণ্টা সময় দেওয়া হবে। নির্ধারিত দিনে সকাল ১০টায় শিক্ষার্থীরা বঙ্গভবনে প্রবেশ করবে। শুরুতে তারা তোশাখানা জাদুঘর পরিদর্শন করবে। সেখানে বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রম নিয়ে নির্মিত একটি ভিডিও দেখানো হবে। এরপর মূল ভবনের সামনে ছবি তোলা, ঐতিহাসিক এয়ার রেইড শেল্টার ও হরিণপার্ক ঘুরে দেখার মধ্য দিয়ে পরিদর্শন শেষ হবে। তবে নিরাপত্তা বা বিশেষ রাষ্ট্রীয় প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

নীতিমালায় ভ্রমণে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীর সংখ্যাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন ও সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী পরিদর্শনে যেতে পারবে। তাদের সঙ্গে থাকতে পারবেন তিন থেকে চারজন শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে যেতে হবে।

নিরাপত্তার কারণে বঙ্গভবনের ভেতরে শিক্ষার্থী ও শিক্ষকরা মোবাইল ফোন, ক্যামেরা, স্মার্টঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র এবং ব্যাগ নিতে পারবেন না। এ ছাড়া শিক্ষার্থীদের বহনকারী বাস বা অন্য কোনো যানবাহন বঙ্গভবনের ভেতরে প্রবেশ করতে পারবে না। নির্ধারিত স্থানে গাড়ি রেখে শিক্ষার্থীদের হেঁটে ভেতরে প্রবেশ করতে হবে।

পরিদর্শনের স্মৃতি হিসেবে বঙ্গভবন কর্তৃপক্ষ নির্ধারিত ছবি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরবরাহ করবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সঙ্গে একটি পেনড্রাইভ নিয়ে যেতে বলা হয়েছে।

সম্পর্কিত খবর