শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবো’

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বললেন, প্রধানমন্ত্রী যতবারই ভারত গেছেন, ততবারই তিনি শুধু দিয়ে এসেছেন। বাংলাদেশের মানুষের জন্য তিনি কিছুই আনতে পারেননি। তিনি প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে ফেনী নদীর পানি দিয়ে এসেছেন। আমরা আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবো।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, দুর্নীতির কারণেই আওয়ামী লীগ সরকারের পতন হবে। দুই-চারজন খালেদ-শামীম-সম্রাটকে ধরে বিচার করে পার পাওয়া যাবে না। সরকারের শাখা-প্রশাখায় দুর্নীতির বিস্তার করেছে। দুর্নীতির যে সুড়ঙ্গ সরকার তৈরি করেছে, তা থেকে তারা বের হতে পারবে না। ব্যর্থতার কারণেই এই সরকারের পতন ঘটবে।

ব্যারিস্টার মওদুদ বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, বিচার বিভাগের স্বাধীনতার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য। মানুষ সুস্থ রাজনীতির চর্চা করবে, সেই উদ্দেশ্যেই আমরা দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সব অর্জন নস্যাৎ হতে বসেছে, এটা হতে পারে না।

সম্পর্কিত খবর