শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পঞ্চগড়ে বাস–ইজিবাইক সংঘর্ষে নিহত ৬

 

পঞ্চগড় সদর উপজেলার আমতলা এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।  পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে শুক্রবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকজনের সবাই ইজিবাইকের চালক ও যাত্রী। তাঁদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের ছয় যাত্রী নিহত হন। এর মধ্যে ইজিবাইকের চালকও রয়েছেন। নিহত লোকজনের মধ্য তিনজন নারী ও তিনজন পুরুষ।

দুর্ঘটনার পর থেকে বাসের চালক পলাতক। ইজিবাইকটি দুমড়েমুচড়ে বাসের ভেতরে ঢুকে আছে। মৃতদেহগুলো টেনে বের করা হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে পাঠান। সেখানে একজনের মৃত্যু হয়। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার কাজে যোগ দেন। বেলা তিনটায় এ প্রতিবেদন লেখার সময় পাঁচটি লাশ ঘটনাস্থলেই ছিল।

পঞ্চগড়ের স্টেশন কর্মকর্তা নিরঞ্জন সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা পাঁচটি লাশ উদ্ধার করেছি।’

দুর্ঘটনার পর পঞ্চগড়ের পুলিশ সুপারে মোহাম্মদ ইউসুফ আলী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আককাস আহমদ ঘটনাস্থলে পৌঁছান।

সম্পর্কিত খবর