যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিষ্টেনসেন, পিএইচপি ফ্যামিলির অন্যতম প্রতিষ্ঠান ‘পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড’ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী মিস ডিন দাও।
পরিদর্শকদল ইয়ার্ডে পৌঁছালে সম্মানিত রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আক্তার পারভেজ চৌধুরী।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত ইয়ার্ডের বিভিন্ন কার্যক্রম ও পরিবেশবান্ধব শিপ রিসাইক্লিং ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং ইয়ার্ডের সার্বিক পরিচালনার অগ্রগতি নিয়ে আয়োজকদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিষ্টেনসেন ইয়ার্ডের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। এ সময় পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে সম্মানীয় অতিথিকে বিশেষ স্মারক উপহার প্রদান করা হয়।



