শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

বিএসইসির নিয়ম ভাঙায় জরিমানা

নির্ধারিত সময়ের মধ্যে দুই হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী জমা না দেওয়ায় বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট পিএলসিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর ৩৩(৩) বিধি লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগের আদেশ অনুযায়ী, মিউচুয়াল ফান্ড বিধিমালার ৩৩(৩) বিধিতে হিসাব বছর শেষ হওয়ার তিন মাসের মধ্যে সম্পদ ব্যবস্থাপককে সংশ্লিষ্ট হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী কমিশন, ট্রাস্টি ও হেফাজতকারীর কাছে দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট পিএলসি ৩০ জুন ২০২২ এবং ৩০ জুন ২০২৩ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা দেয়নি।

নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কার্যক্রম শুরু করে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ। এর ধারাবাহিকতায় ২ জুন ২০২৬ বাংলাদেশ রেস ম্যানেজমেন্টকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। নোটিসে ২২ জুন ২০২৬ অনুষ্ঠিতব্য শুনানিতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছিল।

পরবর্তীতে কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পরিবর্তন করে ২৭ জুলাই নির্ধারণ করা হয়। ওই শুনানিতে বাংলাদেশ রেস ম্যানেজমেন্টের পক্ষে প্রতিষ্ঠানের ইভিপি ও সিইও (চলতি দায়িত্ব) একেএম মামুনুর রশীদ এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অ্যাকাউন্টস মোহাম্মদ আরিফুল ইসলাম অংশ নেন। তারা অভিযোগের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। তবে তাদের দেওয়া ব্যাখ্যা কমিশনের কাছে সন্তোষজনক বিবেচিত হয়নি।

এরপর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ১৮ ধারায় দেওয়া ক্ষমতা প্রয়োগ করে রেস ম্যানেজমেন্ট পিএলসিকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি। আদেশ জারির ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুকূলে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে অর্থদণ্ডের টাকা জমা না দিলে সিকিউরিটিজ আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও কমিশনের আদেশে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে রেস ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, এর আগে একই বিষয়ে যে কারণ দর্শানোর কার্যক্রম হয়েছিল, সেখানে প্রতিষ্ঠানটির দেওয়া ব্যাখ্যা এবং পরবর্তী নিষ্পত্তির বিষয়টি বিবেচনায় না নিয়েই নতুন করে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, প্রতিটি মিউচুয়াল ফান্ডের জন্য বছরে ১৭০টিরও বেশি প্রতিবেদন কমিশন, ট্রাস্টি, কাস্টডিয়ান এবং অন্যান্য অংশীজনের কাছে দাখিল করে তারা।

রেস ম্যানেজমেন্ট আরও জানিয়েছে, গত পাঁচ হিসাব বছরে তাদের ব্যবস্থাপনায় থাকা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের মোট ৫৭টি নিরীক্ষিত আর্থিক বিবরণী কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। এসব তথ্য তুলে ধরে প্রতিষ্ঠানটি নিজেদের বক্তব্য কমিশনের কাছে উপস্থাপন করে।

সম্পর্কিত খবর