শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘পরিবেশ নষ্ট হয় এ ধরনের কাজ করলে ছাড় নয়’

ইট ভাটা মালিকদের উদ্দ্যেশে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পরিবেশ ঠিক রেখে সব কাজ করবেন। দেশের পরিবেশ নষ্ট হয় এ ধরনের কোনও কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার সকালে রংপুর নগরীর একটি হোটেলে ইট মালিকদের একটি অনুষ্ঠানে যোগদান করতে এসে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, মিশর থেকে ৫০ হাজার টন পিঁয়াজ আসলেই দেশের পিয়াজের দাম একটু কমতে পারে। ভারত থেকে আমরা মূলত পিঁয়াজ আমদানি করে থাকি। সেখানে পিঁয়াজের দাম বেড়ে গেছে। যে কারণে সেখানেই পিঁয়াজ ৮০ টাকা কেজি দরে কিনতে হবে। আমাদের দেশে আসার পর তা ১শ; টাকা দর পড়ে যাবে। ফলে ভারত থেকে পিঁয়াজ আমদানি করে আপাতত কোনও লাভ নেই।

টিপু মুনশি বললেন, আমরা চেষ্টা করছি। পিঁয়াজের বাজার মনিটারিং করার জন্য মন্ত্রণালয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে । তবে পিঁয়াজের দাম ১শ’ টাকার কমে পাওয়ার আপাতত কোনও সম্ভাবনা নেই। এ মাসের শেষের দিকে দেশে উৎপাদিত পিঁয়াজ বাজারে আসলে দাম কমবে। তার আগে হয়তো সম্ভ হবে না ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, ইট ভাটা মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ শতাধিক ইট ভাটার মালিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর