শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

জন্মদিন এলেই মেয়ের কুমারিত্ব পরীক্ষা করান বাবা

নিজের মেয়েকে কুমারিত্ব পরীক্ষার জন্য চাপ দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক সমালোচনার শিকার মার্কিন গায়ক ক্লিফোর্ড হ্যারিস ওরফে টিআই।

জন্মদিন পালনের পর মেয়ে দেজাহ হ্যারিসকে কুমারিত্ব পরীক্ষা করাতে বলেছেন তিনি।

এক টুইট বার্তায় এই গায়ক লিখেছেন, তার ১৮ বছর বয়সী মেয়ে কুমারিত্ব পরীক্ষা করাতে রাজি হয়েছেন। তিনি লিখেছেন, তার জন্মদিনের পার্টি শেষে সে উপহারগুলো নিয়ে আনন্দ করছিল। তার দরজায় আমি একটি চিরকুট লাগিয়ে রাখি। তাতে লিখে রাখি যে, কাল সকাল সাড়ে ৯টায় স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যাবো।

গায়কের দাবি, মেয়ে তার কুমারিত্ব পরীক্ষার ফলাফল জানাতে রাজি হয়েছে। মেয়ের ১৬তম জন্মদিন পালনের পর থেকে প্রতি বছর এই ধারা চলে আসছে।

এ ঘটনায় নেটিজেনরা ব্যাপক সমালোচনা করছেন টিআইয়ের। এমনকি গায়ককে উদ্দেশ্য করে নেতিবাচক মন্তব্যে লাইক দিয়েছেন তার মেয়ে। অনেকে মন্তব্য করেছেন, গায়কের ঘরে তার মেয়ে আসলে অনেকটাই বন্দির মতো জীবন পার করছে। এ ধরনের কাজ তার দ্বারা সংঘটিত হওয়া মোটেও শোভনীয় নয়।

এদিকে ৩৯ বছর বয়সী টিআই যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয় গায়ক। ২০০৯ সালে লাইসেন্স ছাড়াই অস্ত্র রাখার দায়ে সাত মাসের কারাদণ্ড হয়েছিল তার। তা নিয়েও ব্যাপক সমালোচনার শিকার হন তিনি।

সম্পর্কিত খবর