শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

৪ দিনে রেমিট্যান্স ৪৭৬২ কোটি টাকা

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অক্টোবরের প্রথম চার দিনেই দেশে প্রায় ৩৮ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ হাজার ৭৬২ কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ১৭৫ শতাংশ।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের প্রথম চার দিনে দেশে রেমিট্যান্স এসেছিল প্রায় ১৩ কোটি ৮০ লাখ ডলার।

সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি বছরের অক্টোবরের প্রথম চার দিনে প্রবাসী আয় বেড়েছে ১৭৫ শতাংশ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্সে ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

১ জুলাই থেকে ৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৯৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।

সম্পর্কিত খবর