শিরোনাম
icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব
down of head

মেঘনা লাইফে উন্নয়ন সভা অনুষ্ঠিত

সম্প্রতি মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র “নবায়ন প্রিমিয়াম সংগ্রহ ও তামাদি পলিসি চালুকরণ সংক্রান্ত” একটি উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

ঢাকায় অনুষ্ঠিত এ সভায় সারাদেশ থেকে আগত কোম্পানীর বিভিন্ন স্তরের উন্নয়ন কর্মীগণ উপস্থিত ছিলেন। মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ৩০ বছর পদার্পণ উপলক্ষ্যে সেপ্টেম্বর ২০২৬ হতে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৪ মাস ব্যাপি “নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব” নামে বিশেষ একটি ক্যাম্পেইন শুরু করা হয়েছে। যে সকল মাঠ-কর্মী সেপ্টেম্বর মাসের নবায়ন প্রিমিয়াম সংগ্রহ ও তামাদি/পেইড-আপ পলিসি চালুর লক্ষ্যমাত্রা অর্জন করেছে তাদেরকে উক্ত সভায় পুরষ্কৃত করে উৎসাহ প্রদান করা হয়।

মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জনাব নিজাম উদ্দিন আহমদ তাঁর বক্তব্যে বলেন, “নবায়ন প্রিমিয়াম হলো লাইফ বীমার মূল চালিকা শক্তি। কিন্তু লাইফ বীমা খাতে নবায়ন প্রিমিয়াম সংগ্রহের চেয়ে প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ফলে একটি বড় অংশের পলিসি তামাদি ও পেইড-আপ হয়ে যাচ্ছে, যা বীমা খাতের সমস্যা বৃদ্ধির একটি উল্লেখযোগ্য কারণ। মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন ক্যাম্পেইন এর মাধ্যমে নবায়ন প্রিমিয়াম সংগ্রহ এবং তামাদি ও পেইড-আপ পলিসি চালু করার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।”

উল্লেখ্য, মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি বিগত বছর সমূহে ৪৪২৮.৫০ কোটি টাকার বীমা দাবী পরিশোধের মাধ্যমে পলিসিহোল্ডারদের আস্থা অর্জন করেছে। ২০২৫ সালে কোম্পানী ২৮৬.৭৮ কোটি টাকা দাবী পরিশোধ করেছে এবং দাবী পরিশোধের হার ৯৮.৭৪%। ২০২৬ সালে জানুয়ারী হতে সেপ্টেম্বর পর্যন্ত দাবী পরিশোধ করেছে ১৯৪.১৮ কোটি টাকা। কোম্পানী মৃত্যু দাবীসহ সকল বীমাদাবীর অর্থ পলিসিহোল্ডারদের ব্যাংক একাউন্টে আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় বিইএফটিএন ও আরটিজিএস এর মাধ্যমে প্রেরণ করা হয়ে থাকে। এ প্রক্রিয়ায় পলিসিহোল্ডারগণ ঘরে বসেই বীমা দাবীর টাকা পেয়ে থাকেন।

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান ও বিআইএ এর সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল), কোম্পানীর পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক এফসিএ, কনসালটেন্ট ও হেড অব মার্কেটিং জয়নাল আবেদীন ভূঁঞা এফএলএমআই এবং কোম্পানীর উন্নয়ন কর্মকর্তাগণ।

সম্পর্কিত খবর