down of head

বিসিআইসি চেয়ারম্যান হলেন বাবুল মিঞা

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। প্রেষণে তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাবুল মিঞা প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব।

কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমানকে অতিরিক্ত সচিব হিসেবে পরিকল্পনা কমিশনে কাজ করার জন্য পরিকল্পনা বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্য আদেশে মেজর মো. তারেক হাসান মাসুদকে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, এ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর মো. নাঈম মোর্শেদ রুম্মানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগের ন্যস্ত করা হয়েছে।

সম্পর্কিত খবর