down of head

নতুন মুদ্রানীতি ঘোষণা হচ্ছে বুধবার

বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) আগামীকাল বুধবার ঘোষণা করা হবে। চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর সময়ের জন্য এই মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনের পঞ্চম তলায় জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্রসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ এবং অর্থনীতির সামগ্রিক পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান ও করণীয় তুলে ধরা হতে পারে। বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বেসরকারি বিনিয়োগে স্থবিরতা কাটানোও অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

সম্পর্কিত খবর