শিরোনাম
icon স্কয়ার ফার্মার বোর্ড সভা ১০ নভেম্বর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ১১ নভেম্বর icon রহিম টেক্সটাইলের বোর্ড সভা ১১ নভেম্বর icon মালেক স্পিনিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon এপেক্স ফুডসের বোর্ড সভা ১২ নভেম্বর icon এপেক্স স্পিনিংয়ের বোর্ড সভা ১২ নভেম্বর icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon ৫ বছরে শতাধিক গ্যাসকূপ খননের পরিকল্পনা icon সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে icon ঢাকায় আসতে পারেন মালয়ে‌শিয়ার প্রধানমন্ত্রী icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ৯ নভেম্বর icon এমজেএলের বোর্ড সভা ১০ নভেম্বর icon রেইনউইক যজ্ঞেশ্বরের বোর্ড সভা ৯ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১০ নভেম্বর icon বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী icon সিএফও নিয়োগ: আইডিআরএর নির্দেশনা নিয়ে প্রশ্ন icon দুই বছর পর বিও হিসাব সচলের সুযোগ icon এবার প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ icon কমার্স ব্যাংকের পর্ষদে দুই নতুন মুখ icon প্রগ্রেসিভ লাইফের বীমা ব্যবসা বন্ধ করেছে আইডিআরএ icon লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক icon বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন icon হামের উপসর্গে ৬ মৃত্যু, শনাক্ত ১,৩১৮ icon বাংলাদেশে ৫ কোটি ৮০ লাখ কর্মী অনানুষ্ঠানিক খাতে icon চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৭ শতাংশ
down of head

সূচকের উত্থানে লেনদেন ৫৫৬ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮০টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ৬০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৯৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১০৯৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ২০৯২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৫৬ কোটি ২০ লক্ষ ৯২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫০৪ কোটি ৮৬ লক্ষ ৯২ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮০ কোম্পানির, বিপরীতে ১৫৩টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পর্কিত খবর